1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় ‘সি ওয়ার্ল্ড রিসোর্টে’ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে সদস্য সচিব তারেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌং, সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী তারেক হোসাইন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামসুদ্দিন, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদিপ্ত রেজা জয়ন্ত ও সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম বাবর, হারুন রশীদ ও ব্যবসায়ি নেতা নিজামুদ্দিন কোং সহ আরো অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ি নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। সাতকানিয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়ন যে ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছে, তা প্রশংসনীয়। ইফতার মাহফিলের মতো এমন আয়োজন পেশাদারিত্বের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।”

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতকানিয়ার সম্ভাবনা গুলোকে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থানকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে এক প্রীতিভোজে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট