1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দেশ গঠনে ঐক্যের বিকল্প নেই- এরশাদ উল্লাহ এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, “দেশের স্বার্থে, দেশের কল্যাণে এবং দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টাই হতে হবে আমাদের প্রধান শক্তি। কারণ অনৈক্য আমাদের সক্ষমতা ও সম্ভাবনাকে দুর্বল করে দেয়।”

বুধবার (৪ মার্চ) বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ যদি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে সহায়ক ভূমিকা পালন করেন, তাহলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।”

উপজেলা বিআরডিবি হল রুমে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, প্রচার সম্পাদক শহীদুল আলম, পৌর বিএনপি আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, আবু আকতার, আবুল হাশেম, উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী।

এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুজাহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, আল সিরাজ ভাণ্ডারী, এমরান কাদেরী, রবিউল হোসাইন, এম এ মন্নান, আলমগীর রানা, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নইম, শাহাদাত হোসেন জুনাইদী, আশীষ আচার্য, সাজু চৌধুরীসহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট