1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩ চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে ২৫০ প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে জাফর স্টিল ট্রাস্ট: রাউজানে ইফতার মাহফিলে বক্তারা মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্টিত

বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে সালিশ বৈঠকে অসুস্থ হয়ে মনজুর খান (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুনগোপাড়া মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মনজুর খান সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত জামাল সওদাগরের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, সকালে কানুনগোপাড়া মাছবাজার এলাকায় একটি জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠকে যান মনজুর খান। বৈঠকের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনজুর খানের ছেলে মো. শাহ আরব খান সানি জানান, ইকবাল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির পক্ষে তার বাবা সালিশ বৈঠকে গিয়েছিলেন। বৈঠকের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, সকাল ১০টার দিকে মনজুর খান নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সন্ধ্যা ৭টায় স্থানীয় হযরত আব্দুল কাদের জিলানী (রহ:) জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মনজুর খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বাবর মুনাফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট