1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩ চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে ২৫০ প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে জাফর স্টিল ট্রাস্ট: রাউজানে ইফতার মাহফিলে বক্তারা মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্টিত

রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা,রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে নাবিলা আক্তার নামের তিন বছর বয়সী শিশু অপহরণের ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। ১০ মার্চ মঙ্গলবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা হতে অপহৃত শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

রাউজান থানা সূত্র জানায়, ৯ মার্চ সোমবার বিকেল আনুমানিক সোয়া তিনটার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেইট সংলগ্ন নিজ বাসার সন্মুখস্থ সেন্টমান্টিন কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বে কিছু সমবয়সী শিশুদের সাথে খেলাধুলায় মগ্ন ছিলেন এলাকার মোঃ আজাদের শিশু কন্যা নাবিলা আক্তার।

এ সময় অপহরণকারী চক্র একটি সিএনজি যোগে খেলাধুলারত শিশু নাবিলা আক্তারকে ডেকে সিএনজি অটোরিকশা তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এবং অপহরণকারী চক্রের একজন নাবিলার পিতা মোঃ আজাদের সেলফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন।

ঘটনার পর ৯ মার্চ সোমবার অপহৃত শিশু নাবিলা আক্তারের পিতা মোঃ আজাদ উক্ত ঘটনায় রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন (নিখোঁজ ডায়েরি নং-৪৮৮, তারিখ-০৯/০৩/২০২৬)।

পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ ঘটনাস্থলসহ এর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহাতায়ঘ টনায় জড়িত অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে রাত আনুমানিক আড়াই ঘটিকার সময় বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু নাবিলাকে উদ্ধার করে অপহরণের ঘটনায় সম্পৃক্ত তিন জনতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রুবেল প্রঃ বেচন (৪৫), মোঃ জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২)।

পরবর্তীতে শিশু নাবিলার পিতা মোঃ আজাদের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে (মামলা নং-৯, তারিখ-১০/০৩/২০২৬) গ্রেফতারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট