1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩ চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে ২৫০ প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে জাফর স্টিল ট্রাস্ট: রাউজানে ইফতার মাহফিলে বক্তারা মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্টিত

সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে জাফর স্টিল ট্রাস্ট: রাউজানে ইফতার মাহফিলে বক্তারা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

পবিত্র শোহাদায়ে বদর দিবস স্মরণে, মাহে রমজানের গুরুত্ব, এতেকাফ, যাকাত ও ফিতরা আদায় বিষয়ে মাসয়ালা-মাসায়েল সম্পর্কীত দাওয়াতে খায়র মজলিশ এবং অসহায় ও দরিদ্র পরিবারকে অটো রিক্সা ও সেলাই মেশিন প্রদান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সতের রমজান শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সী পাড়ান্থ খানকায়ে-এ কাদেরীয়া সিরিকোটিয়া প্রাঙ্গনে গাউসিয়া কমিটি বাংলাদেশ বহুমুখী পাড়া শাখার প্রধান উপদেষ্টা, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী, জাফর ষ্টীল ট্রাস্ট এর স্বত্বাধীকারী আলহাজ্ব মোহাম্মদ জাফর এর অর্থায়নে গাউসিয়া কমিটি বাংলাদেশ বদুমুন্সী পাড়া শাখার ব্যবস্থাপনায়, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে বারভী শরীফ ও মিলাদ মাহফিল।

গাউসিয়া কমিটি বাংলাদেশ বদুমুন্সী পাড়া শাখার সভাপতি মীর আবু মোহাম্মদ জাহেদ এর সভাপতিত্বে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বদুমুন্সী পাড়া শাখার সাধারণ সম্পাদক শফিউল আজম কোম্পানির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা তৈয়বীয়া ওয়াদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ শওকত হোসাইন রেজভী।বিশেষ অতিথি ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বদুমুলী পাড়া সমাজ কল্যান সমিতির সভাপতি মোহাম্মদ রমজান আলী।

বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জাহেদুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম চৌধুরী, নিবাহী সদস্য মোহাম্মদ ওমর ফারুক, গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সাধারণ সাম্পাদক মোহাম্মদ ইসকান্দর মিয়া, পূর্ব গুজরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ সেকান্দর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ফরহাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল বারেক, মাওলানা ইলিয়াস কাদেরি,মাওলানা আরাফাত সিদ্দিকি, জনাব আব্দুল হালিম খোকন, শেখ কামাল, জসিম উদ্দিন, জয়নাল আবেদিন ফারুকী, হাজি ফজল হক,আব্দুস সালাম, মজু মিয়া, মনির আহমদ, ইউছুপ, ফয়েজ আহমদ, নাসির উদ্দিন, মাওলানা জিয়াউর রহমান, শায়ের আতাহার হোসাইন তাওহিদ সহ অসংখ্য আশেকে রাসুল।

খতমে বারভী শরীফ পরিচালনা করেন বদুমুলী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা উসমান হারুনী। সালামী পেশ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বদুমুখী পাড়া শাখার সাংগঠনিক সাম্পাদক মাওলানা মোহাম্মদ হামিদ হাছান আহমদী।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এলাকার আর্থিক অসচ্ছল পরিবারের মাঝে ৩টি অটোরিকশা, ১৫ টি সেলাই মেশিন এবং ১৫ বস্তা চাউল বিতরণ করা হয়। শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন অতিথিগণ ও আগত রোজাদাররা।

বক্তারা বলেন, সমাজ হিতৈষী আলহাজ্ব মোহাম্মদ জাফর সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে যে মহতি উদ্যোগ নিয়েছেন এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সমাজের বৃত্তবানরা আলহাজ্ব জাফর আহমেদ এর মতো মানবিকতার হাত বাড়ালে সমাজ হবে সত্যিকার অর্থে আরো সমৃদ্ধ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট