1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে পথচলা শুরু করলেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সংসদ সদস্য হিসেবে পথচলা শুরু করেছেন ২৯১, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সদ্য নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জনগণ তাদের সেবা করার যে পবিত্র দায়িত্ব আমাকে অর্পণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সততার সহিত সেই দায়িত্ব আমি পালন করবো, ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনকে সন্ত্রাস-দুর্নীতি মুক্ত উন্নত মডেল আসনে পরিণত করবো।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হাশেম রাজু, সাবেক ছাত্রনেতা আসিফুল আলম জুয়েল, মোঃ মাসুদ আহমেদ, এস এম ফরিদ, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মোঃ আসলাম, মোঃ শাহজাহান মন্টু, ছাত্রদল নেতা মোঃ খোকন উদ্দিন, মৎস্যজীবী দল নেতা কে এম হেমায়েত, ছাত্রনেতা মোঃ আবিদ, সিবগাতুল্লাহ আবু মাসুম প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট