1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

কক্সবাজারের মহেশখালীকে শিল্প হাবে রূপান্তরের লক্ষ্য, পাঁচ বছরের রোডম্যাপ অনুমোদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:আন্তর্জাতিক মানের শিল্প হাব হিসেবে মহেশখালীকে গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত রোডম্যাপ অনুমোদন দিয়েছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত মিডার প্রথম গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সভা শেষে মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, ২০২৫ থেকে ২০৩০ সময়কালের জন্য একটি স্বল্পমেয়াদি ভূমি বরাদ্দ পরিকল্পনা অনুমোদন পেয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে তিনটি প্রধান লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা।

তিনি বলেন, রোডম্যাপের অন্যতম প্রধান লক্ষ্য হলো মহেশখালীর গভীর সমুদ্রবন্দরকে কার্যকরভাবে চালু করা। পাশাপাশি দ্রুত এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাস্টারপ্ল্যান প্রণয়নের ক্ষেত্রে মহেশখালীর প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনৈতিক কার্যক্রমকে বহুমুখী করতে মহেশখালী এলাকায় একটি বিশেষায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ হাব স্থাপনের পরিকল্পনাও অনুমোদন দিয়েছে বোর্ড।মিডার এই পাঁচ বছরের রোডম্যাপ বাস্তবায়িত হলে মহেশখালী দেশের জ্বালানি ও শিল্প খাতে একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট