1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯৯ বার পড়া হয়েছে

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় মৎস্য ঘের কেটে প্রায় ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বারইয়ারহাটের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবি করিম এ অভিযোগ করেন।

তিনি জানান, পাশের জমিতে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় তার ঘেরের সীমানা ভেঙে দেওয়া হয়। এতে ঘেরের মাছ ও পানি পাশের পুকুরে চলে যায়। পরে স্থানীয়রা মাছ ধরে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

রবি করিমের ভাষ্য, এতে তার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত ফখরুল ইসলাম খান (সিআইপি) ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও টাকার পরিমাণ নিয়ে সমঝোতা হয়নি।

তিনি আরও দাবি করেন, পূর্বে তার ঘেরের জমি কেনার চেষ্টা করা হয়েছিল; উপযুক্ত মূল্য না পাওয়ায় তিনি বিক্রি করেননি। এর জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ভুক্তভোগী।

অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম খানের প্রতিনিধি খান সিটি সেন্টারের ব্যবস্থাপক দীন মোহাম্মদ বলেন, অসাবধানতাবশত কিছু ক্ষতি হয়েছে, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট