1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-৬ রাউজান আসন থেকে বিপুল ভোটে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাউজানে কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে ছাড় দেওয়া হবে না। কারা এসব কর্মকাণ্ডে জড়িত, তা প্রশাসন ভালোভাবেই জানে, তাদের গ্রেফতার করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমি কোনো অপরাধীর পক্ষে সুপারিশ করব না।”

তিনি আরও বলেন,“জনগণের শান্তি নিশ্চিত করাই আমার লক্ষ্য। যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে। হিন্দু-বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের মানুষ যে সমর্থন দিয়েছেন, তাদের নিরাপত্তা দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমরা সবাই রাউজানের সন্তান ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাউজান গড়ে তুলতে হবে।”

তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোনো জায়গা রাউজানে হবেনা। প্রয়োজনে তারা যদি বিদেশ চলে যায়, আমি তাদের নিজ খরচে বিমান টিকেট করে দেব। তবুও আমি রাউজানে শান্তি ফিরিয়ে আনতে চাই।

রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বারের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সন্তান সাকের কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমান্ডার মোহাম্মদ শফি, বিএনপি নেতা শরাফত আলী, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, বিএনপি নেতা হাফেজ হাশেম ও সালামত উল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার, যুবদলের সভাপতি শাহ্জান শাহিল ও সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ হাশেম, কাজী আবুল বশর, উত্তর জেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু ও সাধারণ সম্পাদক নুরুল আবছার মেম্বার, বিএনপি নেতা নজরুল ইসলাম, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এনাম উল্লাহ, এস এম আলাউদ্দিন, উত্তর জেলা জাসাস সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, বিএনপি নেতা আবদুল মাবুত মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে আজিজুল হক, শেখ জসিম উদ্দিন, লিটন মহাজন লিটু, ফরিদুল ইসলাম, আবুল কাশেম রানা, দিদারুল আলম, অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ আবদুল মান্নান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার শাহ ও আজম আলী, যুবদল নেতা ইয়াকুব বাদশা, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মোহাম্মদ আবদুল কাদের, ফারভেজ আলমসহ অনেকে। ইফতার মাহফিলে দক্ষিণ রাউজানের প্রতিটি ইউনিয়ন থেকে কয়েক হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট