1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

সাতকানিয়ায় খাগরিয়াতে শাহেদা – জাফর ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের প্রতি বছরের ন্যায় আসন্ন পবিত্র মাহে রমজজন উপলক্ষে খাগরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেছে শাহেদা – জাফর ফাউন্ডেশন।চর খাগরিয়া মহাজন পাড়া অবকাশ নিজ বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মুরব্বিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব এম এ জাফরের পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীর মধ্যে প্রতি পেকেটে ছোলা,চিনি,সোয়াবিন তৈল, পিয়াজ, সেমাই, খেজুর, চিড়া, মুড়ি
সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ জাফর বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি মেধাবৃত্তি প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল, আবুল কাশেম সওদাগর, মোহাম্মদ মাহাবুব আলম, হাফেজ আবু তাহের ও মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট