1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

পূর্ব শত্রুতার জেরে নিরপরাধদের আসামি করার অভিযোগ, মীরসরাইয়ে প্রতিবাদ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার , মীরসরাই, চট্টগ্রাম :চট্টগ্রামের মীরসরাইয়ে শিশু নূর আব্দুল্লাহ হত্যা মামলায় পূর্ব শত্রুতার জের ধরে নিরপরাধ বৃদ্ধাসহ তিনজনকে আসামি করে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নির্দোষদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গ্রেপ্তারকৃত রহিমা বেগমের মেয়ে নাজমুন নাহার রুপা বলেন, “আমার অসুস্থ বৃদ্ধা মা রহিমা বেগম, ভাই মাহফুজ আলম এবং মামাতো ভাই বাদশাকে সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও হত্যা মামলার আসামি করা হয়েছে। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের হয়রানি করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, “পুলিশ প্রথমে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা বললেও পরে তাদের এজাহারভুক্ত করে আদালতে পাঠানো হয়। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি আমার পরিবারের নিরপরাধ সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
মানববন্ধনে এ সময় রোকেয়া বেগম, আনোয়ারা বেগমসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দুপুরে মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু নূর আব্দুল্লাহ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট