
নিশিতা বড়ুয়া , চট্টগ্রাম :পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ (পটিয়া) ক্লাবের ব্যবস্থাপনায় “সৃজনশীল মেধা অন্বেষণ” স্লোগানকে মূল প্রতিপাদ্য করে ৭ম বারের মত প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষা -২৫ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান” অদ্য ১৬ জানুয়ারি রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় স্হানীয় মেহের চত্বর, কালারপোল, বাদামতলে সম্পন্ন হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দীন মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান মানিক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী নেওয়াজ শোয়েবের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষার আহ্বায়ক আবু নাঈম রিফাত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী,
জনাব আলহাজ্ব মোঃ শওকত হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন-
উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা
জনাব মোহাম্মদ সোলায়মান।
উপস্থিত ছিলেন প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক- ৪ নং কোলাগাঁও ইউনিয়ন আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী, ৪ নং কোলাগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুর রহমান হিলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আরিফ মাহমুদ চৌধুরী,
চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব আবদুল মালেক।
মাদার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা
জনাব রকিবুল হাসান। এসময় আরো উপস্হিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্খী মোঃ গিয়াস উদ্দিন, সংগঠনের সদস্য রেফাত হোসেন রবিন, মাইন উদ্দীন সুজন, মোঃ সাঈদ, মোস্তাকুর রহমান, সোহাগ, সায়েম, ইরফাত, শাওন, তাইফুর, কাদের, মাহিন,সানি সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রত্যয়ী সংঘের নানাবিধ সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রত্যয়ী সংঘের সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম থেকে নবম প্রতিটি শ্রেণির প্রথম ৩ জন করে সর্বমোট ১৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়াও প্রতি শ্রেণির পরবর্তী ৪ জন করে মোট ২০ জন সহ সর্বমোট ৩৫ জন কে পুরস্কৃত করা হয়। সেরাদের সেরা হয়ে ল্যাপটপ জিতে নেয় বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মিফতাহুল জান্নাত।