1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বেঙ্গুরায় আলহাজ্ব এয়াকুব চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরায় আলহাজ্ব এয়াকুব চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা খাজানগর এলাকায় বেঙ্গুরা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।

ফাইনাল ম্যাচে বেঙ্গুরা চৌধুরী ফাউন্ডেশনের সাথে ইমামুল্লারচর ব্রাদার্স ওয়ারিয়ার্স প্রতিদ্বন্দিতা করে ১-০ গোলে চৌধুরী ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হয়।

বেঙ্গুরা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের বন্দর পোর্ট কর্পোরেট ব্রাঞ্চের ম্যানেজার মো. কুতুব উদ্দিন চৌধুরী।

বেঙ্গুরা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ সভাপতি শাওন অর রশিদ চৌধুরী, মো. আজিজুল হাকিম চৌধুরী তারেক, মো. আলাউদ্দিন মির্জা, মো. বাপ্পী চৌধুরী, মো. জসিম, পারভেজ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক মো. নয়ন, ক্রীড়া সম্পাদক মো. রিয়াদসহ অন্যান্য সদস্যরা। ম্যাচ পরিচালনা করেন মো. ফারুক।

ফাইনালে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ৬ হাজার টাকা পুরস্কার প্রদান করেন অতিথিরা।
স্থানীয় ক্রীড়ামোদী তরুণ- যুবকদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক এ টুর্ণামেন্ট উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট