1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল স্বাগত মিছিল দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার):
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

২১–২২ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। উদ্বোধনী পর্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাবেক সভাপতি শারমীন রিনভী এবং সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে পেশাগত নৈতিকতা, তথ্য যাচাই, দায়িত্বশীল রিপোর্টিং ও আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট