1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

আলীকদমে সীমান্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: বান্দরবানের আলীকদম উপজেলায় নির্মাণাধীন পোয়ামূহুরী সীমান্ত সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ পরিদর্শনে অংশ নেন।

সকাল ১১টা ২০ মিনিটে উপদেষ্টাগণ হেলিকপ্টারযোগে আলীকদমের মেনদনপাড়া সেনা ক্যাম্পে অবতরণ করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) কর্তৃক বাস্তবায়নাধীন সীমান্ত সড়কের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন তারা।মোরনীপাড়া টিওপি সংলগ্ন এলাকায় ৩৪ ব্রিগেড ও ১৭ ইসিবির দায়িত্বশীল কর্মকর্তারা প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক চিত্র ও অগ্রগতি উপস্থাপন করেন। এ সময় সীমান্ত সড়কের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে উপদেষ্টাদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

পরিদর্শনকালে উপদেষ্টাবৃন্দ সড়ক নির্মাণের গুণগত মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সীমান্ত সড়ক প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রামের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক কর্নেল তানিম শহরিয়ার এবং স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন পিএসসি-সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।এছাড়াও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে বিকাল ২টা ৪০ মিনিটে উপদেষ্টাগণ হেলিকপ্টারযোগে রাঙামাটি সার্কিট হাউসের উদ্দেশ্যে আলীকদম ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট