1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাইয়ে টি এম ওয়েভ ফাউন্ডেশনের মানবিক সহায়তা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম: মীরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন টি এম ওয়েভ ফাউন্ডেশন (টিএমএফ)-এর উদ্যোগে শীতবস্ত্র, বোরো ধান বীজ, শিক্ষাবৃত্তি, কম্পিউটার ও অটিজম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকার জনার্দ্দনপুর এলাকায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। টি এম ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীমের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার শাখা ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন চৌধুরী, জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামের বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর এবং মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র, এক হাজার মানুষের মাঝে মোজা, এক শত পরিবারের মাঝে কম্বল, এক শত প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষাবৃত্তি প্রদান, অটিজম শিশুদের জন্য আর্থিক সহায়তা এবং কম্পিউটার বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই টি এম ওয়েভ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট