1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

রাউজানে অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, ১২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে দিনব্যাপী অভিযানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।একই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলোকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া এলাকা থেকে শুরু হয় এ অভিযান। অভিযান শেষ হয় বিকাল সাড়ে তিনটায়। এসময় রাউজান পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার সি.বি এম ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা, রশিদর পাড়া এসএসবি ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা, পূর্ব রাউজান কেবিআই ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৪ লাখ টাকা, ডাবুয়া কলমপতি কেবি এম ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ২লাখ টাকাসহ মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন। এ সময় সহযোগিতা করেন র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা।অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, রাউজানে ৩২ টি ইটভাটা রয়েছে। তৎমধ্যে ২৬ টি ইটভাটার ইট পোড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, কৃষি জমি ও পাহাড় টিলা কেটে ইটভাটায় মাটির যোগান ও জ্বালানি হিসাবে কাঠ পুড়ানোর অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট