1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

দোহাজারীতে ৩১ দফার সমর্থনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মহসিন জিল্লুর করিমের গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়

এ উপলক্ষে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে দোহাজারী পৌরসভা সদরস্থ বারুদখানা হয়ে পৌরসভার চাগাচর এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে বোটঘাটা, বারুদখানা, চাগাচর আস্তানা শরিফ, যোগীপাড়া, পালপাড়া, চৌধুরী পাড়া, পুকুর ভাঙা এলাকা পর্যন্ত গিয়ে শেষ হয়।

এর আগে হাজারী শপিং সেন্টারের সামনে দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরবের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রাম-১৪ আসনে ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করা হবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় থেকে আট লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে শঙ্খ নদীর নাব্যতা বৃদ্ধির মাধ্যমে নৌপথে কম খরচে পণ্য পরিবহনের ব্যবস্থা করা হবে। দোহাজারী হাসপাতালকে ৩১ শয্যা থেকে আড়াইশ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে।
গাছবাড়ীয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের পদক্ষেপ নেওয়া হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মোকতার আহমদ, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুর মোহাম্মদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন দিলু, নিয়াজুর রহমান, এমরান হোসেন, মহিউদ্দিন, হাবিব, মো. বেলাল, সাত্তার, মিজান, রাজু, মোস্তাক, তৌহিদুল ইসলাম বাপ্পী, সম্রাট, আফসার, ফাহিম, নেজাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট