1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে জীবিত উদ্ধার বাঁশখালীর জেলে মোরশেদ

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে থেকে অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে।বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান।পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করা হয়।

জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সরলের জমির কোম্পানির একটি বোট গত ১৫ আগষ্ট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে গিয়েছিল একটি ট্রলার।চার দিন মাছ ধরে ১৮ আগষ্ট মাছ ধরে ফিরতি পথে সকাল ১০ টার দিকে দুর্ঘটনায় কবলে পড়ে ট্রলারসহ সব জেলে নিখোঁজ হন।তাদের মধ্য থেকে পাঁচ দিন ভেসে থাকার পর একমাত্র মোরশেদকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান,সকাল ৯টার দিকে আরেকটি ফিশিং ট্রলার থেকে জেলে মোরশেদকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় মোরশেদ জানান,পাঁচ দিন আগে তাদের ট্রলারটি ডুবে যায়। তিনি বাঁশখালীর বাসিন্দা।পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন।গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় জেলেটিকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়ার পরপরই জেলে মোরশেদকে হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট