1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার বোয়ালখালীতে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে ইয়াবা সেবনকালে আটক ৩ যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রাউজান সরকারি কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু বাঁশখালীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ডাম্পার ট্রাক জব্দ রাউজানের নোয়াজিষপুরে সর্তা খালের ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটে, ফসলি জমি ও সড়ক; বাঁক কেটে খাল সোজা করার দাবী ভুক্তভোগীদের বাঁশখালীতে নারীসহ-২ মাদক কারবারি গ্রেফতার মীরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাঁশখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাস মুন্সি হাট এলাকায় এক ডিলারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযানে রামদাস মুন্সি হাট ডিপোর মেসার্স আল্লাহ মালিক ট্রেডিং নামক প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির সত্যতা পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য পুনঃনির্ধারণ করে। সে অনুযায়ী ১২ কেজি বোতলজাত এলপিজির মূল্য মূসকসহ ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।

কিন্তু নির্ধারিত এই মূল্য উপেক্ষা করে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট