1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি, স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হক, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, সাবেক বাঁশখালী ডিগ্রি কলেজের প্রভাষক শহিদ উদ্দিন, বাঁশখালী কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক বাবু সৌরভ দাশ।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সেলিমুল হক, মোঃ বেলাল উদ্দীন, মোঃ শিহাব উদ্দীন, আমান উল্লাহ,সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম,সেলিম উদ্দিন, চৌধুরী হাসান,তারেকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফটিকছড়ি বন্ধু মহল ফুটবল একাদশ বনাম ছনুয়া খেলোয়াড় সমিতি। ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়ার পরিচালিত খেলায় ছনুয়া খেলোয়াড় সমিতি ৪ – ২ গোলে জয়ী হয়।ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ছনুয়া খেলোয়াড় সমিতির ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহামুদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট