1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবি- ড. মঞ্জুরুল কিবরিয়া

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী নিয়ে গানের প্রকাশনা উৎসব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩ এপ্রিল সকালে হালদা নদীর আইডিএফ হ্যাচারী চত্বরে গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার সাবেক কমিশনার, হালদা পাড়ের বাসিন্দা আশেক রসুল রোকন এ গানের রচিয়তা।

হালদা রিভার রিসার্চ ল্যাবটারীর সহযোগিতায় গানের এই প্রকাশনা অনুষ্ঠান ডঃ শহীদুল্লাহ একাডেমি পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গানের প্রকাশনা উৎসব উদ্বোধন করেন বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ও হালদা রিভার রিচার্স সেন্টার চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের কো অর্ডিনেটর প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী ও রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, গানের রচিয়তা রাউজান পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন, আইডিএফ কো অর্ডিনেটর মোঃ শাহআলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ শামছিল আরেফিন, মোমতাহেনা বেগম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খালেদ রহমান, মোঃ কামাল উদ্দিন, মেম্বার মাহাবুব আলম, মেম্বার মোঃ এসকান্দর, মাহমুদুল হাসান, মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় মৎস্য পোনা সংগ্রহকারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ড.মনজুরুল কিবরীয়া বলেন, হালদার ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক বৈচিত্র্যময় হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। হালদা পাড়ের মানুষের জীববৈচিত্র্য, ডিম সংগ্রহ ও পোনামাছ উৎপাদন গানে ছন্দে প্রস্ফুটিত হয়েছে। হালদা নদী দেশের সম্পদ। এ নদী রক্ষা করতে। তিনি হালদা রক্ষায় সকলের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

গানের রচয়িতা আশেক রসুল রোকন বলেন, আমি হালদা পাড়ের বাসিন্দা। শৈশব কৈশোর জীবন অতিবাহিত করেছি হালদার কাছাকাছি থেকে আপন মহিমায়। এ নদীর প্রতি আমার আমার আবেগের জায়গা থেকে গান লিখেছি। গানের প্রতিটি কথা বাস্তবতার উপর ভিত্তি করে। তিনি হালদা রিভার রিসার্চ ল্যাবটারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার লেখা গানের প্রকাশনা উৎসবের আয়োজন করে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন। ভবিষ্যতে প্রাণের স্পন্দন হালদা নদীকে নিয়ে আমার ক্ষুদ্র প্রয়াস সবসময় অব্যহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট