1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার বোয়ালখালীতে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে ইয়াবা সেবনকালে আটক ৩ যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রাউজান সরকারি কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু বাঁশখালীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ডাম্পার ট্রাক জব্দ রাউজানের নোয়াজিষপুরে সর্তা খালের ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটে, ফসলি জমি ও সড়ক; বাঁক কেটে খাল সোজা করার দাবী ভুক্তভোগীদের বাঁশখালীতে নারীসহ-২ মাদক কারবারি গ্রেফতার মীরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদ্রাসাছাত্রের মৃত্যু দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

রাউজান সরকারি কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

হাজার বছরের চিরায়ত বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখকে ঘিরে চট্টগ্রামের রাউজানে শুরু হয়েছে ১০দিন ব্যাপী বৈশাখী মেলা।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম।

বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা রাসেল খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা।

অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা মোজাম্মেল হক, ওবায়দুল আকবর রোমান, বদিউল আলম, আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক, আবদুল মন্নান মনি, জাকের হোসেন বাহাদুর, নিজাম উদ্দিন সুজন, শহিদ চৌধুরী, মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ রেওয়াজ, রিয়াজ উদ্দিন চৌধুরী, আশু কনটাক্ট্রার, আজগর আলী চৌধুরী, শাহাদাত মির্জা, শাকিল শিকদার, সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ শাহা আলম, আবদুল শুক্কুর, মোহাম্মদ হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোহাম্মদ মঞ্জু, নিজাম উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, জাবের উদ্দিন জাবেদ, হাফিজ উদ্দিন, জাহাঙ্গীর নবী তৌহিদ, মোহাম্মদ সবিন মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ. খোরশেদ, মোহাম্মদ মাইকেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ রিপন, সাইফুল ইসলাম, মোহাম্মদ তাহের, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদআইমন প্রমূখ।

ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধনের পর রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত বৈশাখী মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিগণ।

মেলায় নানা ধরনের পণ্য সামগ্রীর পসরা নিয়ে স্টলগুলোর পাশাপাশি নাগরদোলাসহ নানা ধরনের চিত্ত বিনোদনের পসরা বসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট