
চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা সেবনকালে ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারপাড়া ঘাটা এলাকায় অভিযান চালিয়ে বিশ্বাসের দোকানের পিছন থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুনাগরী এলাকার আহমদ হোসেন এর ছেলে আব্দুল মন্নান (২৫) একই এলাকার নুর মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (২২) এবং খানখানাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব রায়ছটা এলাকার মৃত আব্দুল ছবুর এর ছেলে মোহাম্মদ হাসান(২২)।
স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে উক্ত দণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।