1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের নোয়াজিষপুরে সর্তা খালের ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটে, ফসলি জমি ও সড়ক; বাঁক কেটে খাল সোজা করার দাবী ভুক্তভোগীদের বাঁশখালীতে নারীসহ-২ মাদক কারবারি গ্রেফতার মীরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদ্রাসাছাত্রের মৃত্যু দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থী হতে চাই-ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের মীরসরাইয়ে তৃণমূল সংগঠন ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হাসপাতালের ল্যাবে করা রক্ত পরিক্ষায় রিপোর্ট ভুল: বড় বিপদ থেকে বাঁচলো ৬ মাসের অন্তঃসত্ত্বা ছালমা এমপি সাইয়েদ আল নোমানের সাথে তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। মানবতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান- আল্লামা ইমাম হায়াত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবি- ড. মঞ্জুরুল কিবরিয়া

মীরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, (মীরসরাই) চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে গুরুতর আহত হয়ে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রায়ান স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সে একই এলাকার বাসিন্দা মুসলিম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির ছাদে উঠে আম পাড়ার চেষ্টা করছিল রায়ান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে ছাদের একটি উন্মুক্ত রডের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম বলেন, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফায়েত জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট