1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে অবৈধভাবে জ্বালানি তেল বহন: ৮০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বহনের সময় ৮০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে চট্টগ্রাম জেলা এনএসআই ও ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পেট্টোলিয়াম নামক প্রতিষ্ঠান থেকে বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেটে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে টলির মাধ্যমে ৪টি ড্রামে করে তেল নেওয়া হচ্ছিল।

এ সময় দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাঈদ পিতা নুর মোহাম্মদ, ইউনুস মার্কেট, বৈলতলী ইউনিয়ন, চন্দনাইশ নামীয় ব্যক্তির কাছ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

জব্দকৃত জ্বালানি তেল দোহাজারী পৌরসভা কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট