1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র সভাপতি অর্থনীতিবিদ ড. এস এম আবু জাকের সম্পাদক সাংবাদিক আরজু সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন,বাবর সভাপতি,জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপদেষ্টা রিকু’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত আইনজীবী হলেন বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরীর মেধাবী তরুণ মোহাম্মদ আবরার রাউজানের গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুনী স্লান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত রাউজান প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ ও ইফতার সন্ধ্যা দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, তিনজন গ্রেপ্তার মীরসরাইয়ে বামনসুন্দর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র সভাপতি অর্থনীতিবিদ ড. এস এম আবু জাকের সম্পাদক সাংবাদিক আরজু

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সরকারি নিবন্ধনপ্রাপ্ত (রেজি: নং ১২৮৮/৮৭) সামাজিক সংগঠন “চাগাচর রকিম উদ্দিন যুবগোষ্ঠী”র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, এক্সিম ব্যাংক পিএলসি’র অবসরপ্রাপ্ত এডিএমডি ড. এস. এম. আবু জাকের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের দফতর ও প্রচার সম্পাদক, বিজয় টিভি প্রতিনিধি সাংবাদিক জাবের বিন রহমান আরজু।  গত ২১মার্চ ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দোহাজারী নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আবু তৈয়ব সহ-সভাপতি, বিশিষ্ট কর আইনজীবী মোঃ শাহজাহান ফরিদ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নুরুল আজম, সহ অর্থ সম্পাদক পদে লোকমান হাকিম, সদস্য পদে মো: ইলিয়াছ, মো. নুরুল আমিন,  রহিম উল্লাহ সেলিম, মাওলানা তৌহিদুল মোস্তফা কাদেরী ও তাজীম উল্লাহ কে নির্বাচিত করা হয়।
১১ সদস্যদের নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানান সংগঠনের অন্যান্য সদস্য ও উপদেষ্টাবৃন্দ। উল্লেখ্য : ১৯৮৭ সালে সরকারি নিবন্ধিত দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন  চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন দূর্যোগে কাজ করে আসছে। বিশেষ করে রাস্তা ঘাট সংস্কার, গরীব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহয়তা প্রদান, দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সহয়তা প্রদান করে আসছে। এছাড়াও গত করোনা কালীন সময়ে সহযোগী সংগঠন ডক্টর এস এম আবু জাকের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণে সার্বিক সহযোগিতা করেন রকিম উদ্দিন যুব গোষ্ঠী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট