
নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃসাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন- ২০২৬ ইং ২২ মার্চ(রবিবার) বিকালে সাতকানিয়াস্থ একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি ও কালের কন্ঠ,দৈনিক আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন,ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ,লোকমান হাকিম ও এস এম রানা।নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু(দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ(জিটিভি),সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন),অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ(দৈনিক বাংলা/একুশে পত্রিকা),কার্যনির্বাহী কিমিটির সদস্যরা হলেন, মামুন মোহাম্মদ,সুকান্ত বিকাশ ধর(দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম(দৈনিক নয়াদিগন্ত)। নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের সাতকানিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।