1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আমুচিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল প্রাইভেটকার-ড্রাম ট্রাক সংঘর্ষে মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক নিহত চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩ চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
ছবি: ট্রাকে করে চুরি করা মহিষ নিয়ে যাওয়ার দৃশ্য সিসি ফুটেজ থেকে নেওয়া।

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের চোরের উপদ্রব বেড়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এবার গভীর রাতে এক গৃহস্থের একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে গত ১২ মার্চ ভোররাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজী বাদশা মিয়ার বাড়িতে।

এই ঘটনায় গৃহস্থ মোহাম্মদ কামাল উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। চুরি হওয়া মহিষের বাজার মূল্য এক লাখ চল্লিশ হাজার বলে জানান গৃহস্থ কামাল উদ্দিন।

কামাল উদ্দিন জানান, তিনি পেশায় একজন ছোটখাট ব্যাবসা প্রতিষ্ঠান চালান। পরিবারের ভরণ পোষণের চাহিদা পূরণে ২টি মহিষ লালনপালন করছেন। ১১ মার্চ দিনে নিজ বসতঘরের পাশে বিলে ঘাস খাওয়ার জন্য মহিষ দুটি বেঁধে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় শরীর অসুস্থ থাকায় মহেশগুলো গোয়ালঘরে আনতে পারেননি তিনি। পরদিন ভোরবেলা মহেষ আনতে গিয়ে তিনি দেখেন দুটি মহিষের মধ্যে একটি মহিষ নেই। অনেক খোঁজাখুঁজি করে পরে এলাকার সিসিটিভির ফুটেছে একটি ট্রাকে করে মহেষ চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য শনাক্ত হয়। তারই সূত্র ধরে কামাল উদ্দিন রাউজান থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

কামাল উদ্দিন জানান, তার চুরি হওয়া মহিষের বাজার মূল ১ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে একই ইউনিয়নে মোহাম্মদ ইলিয়াস নামের এক ব্যক্তি জানান, বাড়িতে নিরাপত্তা জনিত কারণে লাগানো সিসিটিভি খুলে নিয়ে যায় চোরচক্র।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চোরচক্র সক্রিয় আছে। ইতিমধ্যে পশ্চিম গুজরায় বেশ কিছু এলাকায় চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবী জানান ভুক্তভোগীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট