1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আমুচিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল প্রাইভেটকার-ড্রাম ট্রাক সংঘর্ষে মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক নিহত চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩ চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রাইভেটকার-ড্রাম ট্রাক সংঘর্ষে মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক নিহত

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার,মীরসরাই,চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কে প্রাইভেটকারের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে যুবদল নেতা কামাল উদ্দিন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটার দিকে নিপ্পন ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে এবং তিনি মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে কামাল উদ্দিন দীর্ঘ সময় গাড়ির ভিতরে আটকা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট