
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের (স্টোকহোল্ডার) উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাউজান তোফাজ্জল হোসেন ফাহিম এর সঞ্চালনায়
অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবির, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাটহাজারী মোঃ শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া।
বক্তব্য রাখেন সাংবাদিক জাহেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল, নৌ পুলিশের এএসআই রমজান আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রপাল সহকারী মনিরুল ইসলাম, ডিম সংগ্রহকারী দেবজিৎ বড়ুয়া, নেপাল বড়ুয়া, মোহাম্মদ হারুন, মিনহাজ ।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় রাউজানের বাস্তবায়নে
অনুষ্ঠানে অর্ধশতাধিক স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, হালদার সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সবাই একযোগে কাজ করলে মৎস্য হেরিটেজ হালদা হৃতগৌরব ফিরে পাবে।