1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে বাগিশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) রাউজান উপজেলা সংসদের উদ্যোগে রাউজান উপজেলায় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে একযোগে উপজেলার নির্ধারিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিলেবাসভিত্তিক এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গীতা শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রতি আগ্রহ লক্ষ করা যায়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদ বাগিশিকের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সুব্রত কুমার নাথ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় চৌধুরী ও প্রিয়ম দে। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বাগিশিকের উপদেষ্টা বিশিষ্ট গীতাপাঠক,ধর্মতত্ত্ববিদ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ, সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সিনিয়র সভাপতি শেখর ঘোষ (আপন), গীতা প্রশিক্ষক বটন দেবনাথসহ উপজেলা সংসদের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদক শিক্ষিকা কৃষ্ণা মহাজন, অর্থ সম্পাদক ভোমর দাশ, যুগ্ম সম্পাদক শ্রীমান দাশ (শুভ), সাংগঠনিক সম্পাদক অর্পন মহাজন (রিপু), সহ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী পাল (ইমন), দপ্তর সম্পাদক হৃদয় চক্রবর্ত্তী,শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শয়ন দে, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স চৌধুরী (শুভ), শিক্ষক রনজিত দেব, বাপ্পু বর্মন, নির্বাহী সদস্য ও গীতা প্রশিক্ষক রাখাশ সরকার, গীতা প্রশিক্ষক টিটু দত্ত, পিন্টু দাশ, শুভ ধর, প্রদীপ্ত তালুকদার, অন্তু চৌধুরীসহ বাগিশিকের অন্যান্য নেতৃবৃন্দ।বার্ষিক এ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ।
উল্লেখ্য, রাউজান উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্র (১) নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এবং কেন্দ্র (২) রাউজান চাইল্ড স্কুলে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট