1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মাদীয়া তা’লীমুল কোরআন দাখিল মাদ্রাসার ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

সাতকানিয়ার কালিয়াইশের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান মোহাম্মাদীয়া তা’লীমুল কোরআন দাখিল মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা)-এর ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি অধ্যাপক ডা. মনছুরুল আলম (এমবিবিএস, এফসিপিএস, এমডি, পিএইচডি, এফআরসিপি—গ্লাসগো)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাহার বিল্ডার্স এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখার সভাপতি আবুল বশর সিদ্দিকি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইন্না আমিন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ইদ্রীসসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে অত্র প্রতিষ্ঠানের হেফজ বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী দস্তারবন্দী সম্পন্ন করে পবিত্র কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়াও প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে মাইঙ্গ্যাপাড়া টাইগার ক্লাব ও প্রত্যয় একতা সংঘ।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন, অতিথিদের মূল্যবান বক্তব্য এবং পুরস্কার বিতরণের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, দ্বীনি শিক্ষা বিস্তার, হেফজ কার্যক্রম ও এতিমখানার সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট