1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান ধর্ম উপদেষ্ঠার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)ধর্ম উপদেষ্ঠা ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসেন বলেছেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়ষন্ত্র চলছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সকল ধর্মের মানুষের সাথে আমাদের সৌহার্দপূর্ণ মনোভাব রয়েছে। আগামীতে সুন্দর বাংলাদেশ বির্নিমাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সমাজে কোন ভেদাভেদ থাকবেনা, আমরা সবাই একসাথে থাকবো। আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদেরকে রক্ষা করতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহাসিক চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক
৫৫ তম সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৬তম দিবসে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন চুনতি থেকে আলোকিত, গুনী মানুষ ও আলেম তৈরী হয়। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও চুনতির কৃতি সন্তানেরা নেতৃত্ব দিচ্ছে।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাড়িও চুনতিতে।
ধর্ম উপদেষ্ঠা বলেন রসূলের আদর্শকে অনুসরণ ও অনুকরণ করলে আমাদের চলার পথ সুগম হবে। তাই চুনতির সীরতকে আগলে রাখতে হবে।

কক্সবাজার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে, মাওনানা হাফিজুল হক নিজামী ও মাওলানা ফারুক হোছাইনের যৌথ সঞ্চা্লনায় মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং এছেন,
চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব নাসির উদ্দিন,
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার,জাহেদুর রহমান,কাজি আরিফুল ইসলাম, সাইফুদ্দিন মোঃ তারেক, মাহবুবুল হক, মোঃ নাঈম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট