1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

লোহাগাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করলো ছাত্রদল

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

 

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ  প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ এর উদ্যোগে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হেফজখানা, এতিমখানা, নূরানী ও ফোরকানিয়া মাদরাসায় পবিত্র কোরআন শিক্ষার প্রসার ও উদ্ভুদ্ধকরণের লক্ষে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের মাঝে পবিত্র আল কোরআন উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা লোহাগাড়া জুড়ে কুরআন বিতরণের কর্মসূচি চলে।
কোরআন বিতরণ কর্মসূচি শেষে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনর রশিদ বলেন বিগত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল কতৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটে। এর মাধ্যমে পুরো মুসলিম জনগোষ্ঠীর হৃদয়ে আঘাত লাগে। আমরা এর প্রতিবাদ স্বরূপ এবং পবিত্র আল কোরআন শিক্ষার প্রসার ও উদ্ভুদ্ধ করণের লক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করলাম। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দেওয়া চেষ্টা করেছি সেটি হলো- পবিত্র কোরআনকে অবমাননা করে এটির মান মর্যাদা কমানো যায়না বরং এটির মর্যাদা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বহুগুণে বৃদ্ধি পাবে।
কোরআন বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দীন, ছাত্রদল নেতা- লতিফ, আরমান, মাইমুন ইসলাম রাকিব, সুজন, রাকিবুল ইসলাম, রিদুয়ান, সাঈদীসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট