1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাইয়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী আয়োজনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, এনসিপির চট্টগ্রাম বিভাগের সংগঠক সোহরাব হোসেন, মীরসরাই উপেজলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী ও বৈশাখী টেলিভিশন মীরসরাই প্রতিনিধি অজয় কুমার দাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা।

বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ ২১ বছর ধরে মুক্ত ও স্বাধীন সংবাদচর্চা এবং গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট