1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

দোহাজারীতে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

এমএ হামিদ: বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে সারাদেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা (নার্সারি থেকে পঞ্চম শ্রেণি) এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি)–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতন কেন্দ্রে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের শিক্ষামূলক উদ্যোগকে স্বাগত জানান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় উপদেষ্টা সুনীল কুমার বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান এস. এম. মোহাম্মদুল হক মাস্টার, মহাসচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির দক্ষিণ জেলার সদস্য নাসরিন আকতার, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বাবলু, সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সাংবাদিক এমএ হামিদ, মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতনের ব্যবস্থাপনা পরিচালক মীর মোহাম্মদ হান্নান এবং পরিচালক এন্ড রেক্টর জনাব কামাল হোসেন জনি, জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তি বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রের সচিব ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জাফর বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট