1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগাড়ায় ১০ বছর বয়সী শিশু তানীম ১ বছরে কুরআনে হাফেজ হয়ে সংবর্ধিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

 

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ বছর বয়সী মোহাম্মদ তানীম এক শিশু সন্তান ১ বছরের মধ্যে কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত হয়ে পাগড়ি লাভ করেছে। ছেলেটি চরম্বা ইউনিয়নের বানোয়ার পাড়ার মোঃ আয়ুব আলী’র পুত্র। ১৭ সেপ্টেম্বর বিকেলে পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমুয়া এলাকার হযরত খাদিজাতুল কুবরা (রঃ) হেফজখানা ও এতিমখানার কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ তাঁকে পুরষ্কারসহ আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেন। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম.এ কাশেম। প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবদুস ছোবহান। বিশেষ অতিথি ছিলেন রাজঘাটা মাদরাসার শিক্ষক যথাক্রমে ক্বারী আবু রায়হান ও মাওলানা হাফেজ মিজান, স্থানীয় আল-কুরআন ইনস্টিটিউটের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল মোস্তফা। সাংবাদিক আতাউর রহমান মাসুদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাকিব হাসান, রুবাইত হোসেন, হাফেজ মুবিনুল হক, শিল্পী নাছির মাহমুদ, শহিদুল হক, নাজিম উদ্দিন, মাওলানা নুরুল আজিম, হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন ও হাফেজ মুহাম্মদ আমির হোসাইন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট