1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাঁশখালীতে জমকালো আয়োজনে জুলাই স্মৃতি ফুটবলের সমাপ্তি, চ্যাম্পিয়ন বৈলছড়ি

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা যুব বিভাগের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বৈলছড়ি ইউনিয়ন একাদশ ২-১ গোলে পুঁইছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসিমরা প্রাণ দিয়ে আমাদের নতুন দেশ উপহার দিয়েছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, বাঁশখালীতে একটি স্টেডিয়ামের জরুরি প্রয়োজন রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামকে উদ্দেশ করে তিনি নির্বাচনের আগেই জেলা মানের একটি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ফাইনাল খেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ইমরানুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।খেলায় ব্যক্তিগত কৃতিত্বের দিক থেকে বৈলছড়ির ফরহাদ সর্বোচ্চ গোলদাতা, রুবেল ম্যান অব দ্যা ম্যাচ, আবু সাঈদ সেরা গোলরক্ষক এবং হেলাল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন। এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে সরল যুব বিভাগ একাদশকে পুরস্কৃত করা হয়।খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের দায়িত্বশীল অধ্যাপক শহিদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর কোম্পানী, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিন সহ উপজেলা জামায়াত, যুব বিভাগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল বৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট