1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি প্রতিনিধি: বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন-উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়ছটা এলাকার পেঁচু মিয়ার ছেলে ইউনুস আলী এবং একই এলাকার রবিউল আলমের ছেলে মোহাম্মদ তারেক।

শনিবার (২৩ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে টইটং ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টৈটং ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা পাচারে জড়িত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তারেক মোটরসাইকেলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করলে সে খালে লাফ দেয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত তারেককে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে করে অপর মাদক ব্যবসায়ী ইউনুস আলী পালানোর চেষ্টা করে। পরে তাকেও ধাওয়া করে আটক করা হয়। সেনাবাহিনী জানায়, আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উভয়ে একই মাদকচক্রের সদস্য এবং একে অপরের সঙ্গে যুক্ত। ইউনূসের ভাই মিনহাজ এবং হাসান চৌধুরী নামে আরো ২ ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। তারা দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে যুক্ত বলে স্বীকার করেছেন। আটককৃতদের পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট