1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

দেশের উন্নয়ন ও নিরাপত্তায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে বাঁশখালীতে যুব সম্মেলনে শাহজাহান চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা ও পৌর যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগস্ট) বিকালে শীলকূপ টাইমবাজার হাজী সোলতান কমিউনিটি হলরুমে এসম্মেলন অনুষ্ঠিত হয়।উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন ও পৌর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়্যবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া

-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,
জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল ও ওয়াসীমের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
যুবসমাজকে দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী,সমৃদ্ধশালী ও নিরাপদ রাষ্ট্র গঠনে কাজ করছে—এই অভিযাত্রায় আপনাদের অংশ নিতে হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম,দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাছের, দক্ষিণ জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল,দক্ষিণ জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাদাত হোসাইন,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম মিনার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুব প্রতিনিধি রাসেল ইকবাল,তারেকুল ইসলাম চৌধুরী,গাজী কামরুল ইসলাম কামরান,মো.কফিল উদ্দিন, ইসমাইল আযাদ, এনামুল হক রাহাত ও মো. শাকের উল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট