1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

বাঁশখালীতে চাম্বল বাংলা বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চাম্বল ইউনিয়নের অন্তর্গত চাম্বল বাজার মেইন রোড থেকে পশ্চিম চাম্বল বাংলা বাজার পর্যন্ত দীর্ঘ ২.৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কটির করুণ দশা অবসানের লক্ষ্যে (১৭ইআগস্ট) তারিখে রবিবার ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধনে অংশ নিয়েছে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।দীর্ঘ ৩ বছর ধরে স্কুল-কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া হাজার শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ সড়কটির এই বেহাল দশার কারণে অত্যন্ত ভোগান্তিতে আছেন।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ বছরের পর বছর সড়কটি ভাঙাচোরা অবস্থায় আছে এবং সম্প্রতি এই সড়ক সংস্কারের বাজেট ও এসেছে কিন্তু কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহন লক্ষ্য করা যায়নি। পশ্চিম চাম্বল ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দা (কাইছার হামিদ) জানান,বারবার ঠিকাদারের সাথে কথা বলেছি। নানান অজুহাতে কাজ ফেলে রাখা হচ্ছে। জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধনের দিকে যাচ্ছি।চাম্বল বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন,এই রাস্তায় হেঁটে চলাও দুঃসাধ্য। যাতায়াত ব্যবস্থা অবনতি হওয়ায় তা ব্যবসায় প্রভাব পড়ছে।স্থানীয় সুশীল মহল বলছেন, “এই সড়কটি কেবল একটি জনভোগান্তি মূলক ব্যাপার নয় বরং এটি নাগরিক অধিকারের প্রতি স্থানীয় সরকারের উদাসীনতা ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার প্রতিচ্ছবি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু করে আমরা স্থানীয় জনসাধারণকে এই ভোগান্তি থেকে মুক্তি দেবেন।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখলেন, কায়ছার হামিদ, আজগর হোসেন, করিম ড্রাইভার, নুরুল আমিন ড্রাইভার, জাহেদ, এম হারুন, আবদুর রহমান,মিরাজ, মিজান ড্রাইভার, অনে ড্রাইভার প্রমূখ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট