1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবী হলেন বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরীর মেধাবী তরুণ মোহাম্মদ আবরার রাউজানের গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুনী স্লান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত রাউজান প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ ও ইফতার সন্ধ্যা দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, তিনজন গ্রেপ্তার মীরসরাইয়ে বামনসুন্দর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আমুচিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ট্যাগ অফিসার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের রাউজান শাখার ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু সায়েম, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি নেতা আমীর আলী, মোঃ নজরুল ইসলাম, আকতার হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ওসমান চৌধুরী, পল্লী চিকিৎসক উজ্জ্বল কুমার, ডিলার মেসার্স মুনিরীয়া ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হারুন, মোহাম্মদ নেজাম উদ্দিন।

এসময় স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দামে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় ২৭১ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট