1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

গণসংযোগে এস এম শাহজাহান আগামীর আনোয়ারা–কর্ণফুলী হবে চট্টগ্রামের প্রাণকেন্দ্র

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি :আগামীর আনোয়ারা–কর্ণফুলীকে চট্টগ্রামের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সকাল থেকে তিনি পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং লিপলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এস এম শাহজাহান বলেন, আনোয়ারা–কর্ণফুলীর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এই অঞ্চল অচিরেই চট্টগ্রামের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্রে পরিণত হবে।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। স্থানীয়রা তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরলে তিনি সেগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া,পীরজাদা নিজাম উদ্দিন সিদ্দিকী, মাওলানা মফিজউল্লাহ, ফেরদৌস বাবু,শাহাজাহান সিরাজ, শায়ের আলী জিন্নাহ,আবু নঈম মুরাদ,রেজাউল করিম,শহিদুল ইসলাম,গিয়াস উদ্দিন,শাহাজাদা নাঈম উদ্দীন রজায়ী,মেহেরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট