1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বেগম খালেদা জিয়ার রাজনীতির দর্শন ছিল এ দেশের আপামর জনতার কল্যাণ নিশ্চিত করা: গোলাম আকবর খোন্দকার

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রামের রাউজানে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি রবিবার সকাল ১১ ঘটিকায় রাউজান গহিরাস্থ গোলাম আকবর খোন্দকারের বাসভবন চত্বরে রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতির দর্শন ছিল এ দেশের আপামর জনতার কল্যাণ নিশ্চিত করা। তিনি গণমানুষের অবিসংবাদিত নেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ধারণ করে দলের নেতা-কর্মীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহবান জানান গোলাম আকবর খোন্দকার।
তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে রাউজানের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আগামীর সুন্দর রাউজান বিনির্মাণে কাজ করতে হবে।
শোক সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব‍্যারিস্টার তারেক আকবর খন্দকার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম পৌর বিএনপির সভাপতি আবু আহম্মদ সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মদ চৌধুরী।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সেলিম উদ্দিন।
শোকসভা ও দোয়া মাহফিলে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও রাউজানের ১৪ টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট