1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের জন্মদিনে বর্ণাঢ্য কেককাটা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে

 

ওমান প্রতিনিধি:বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান জনাব সিরাজুল হক (সিআইপি)–এর জন্মদিন উপলক্ষে ক্লাবের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য কেককাটা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ইফতেখার উল হাসান চৌধুরী। তিনি চেয়ারম্যান সিরাজুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জনাব সিরাজুল হক (সিআইপি) দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছেন।

আনন্দমুখর পরিবেশে সম্পন্ন এই আয়োজনে উপস্থিত সবাই তাঁর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে নোয়াখালী উইংস, চট্টগ্রাম উইংস, কুমিল্লা উইংস, ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস, উত্তরবঙ্গ উইংস, সিলেট উইংস, স্পোর্টস উইংসসহ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট