1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আবেগ ও পরম শ্রদ্ধাভরে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট (সোমবার) বাদ মাগরিব কুয়েতের রাজধানীস্থিত রাজবাড়ী মিলনায়তনে প্রবাসীদের বিপুল উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
​
সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইদুল হক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন তাজুল ইসলাম এবং সুললিত কণ্ঠে নাত-এ-রাসূল (সা.) পরিবেশন করেন প্রখ্যাত নাতখাঁন গিয়াসউদ্দিন।
​
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাওহিদুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কাউসার সাহেব। এতে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ ও প্রকৌশলী কে এম এরশাদ।
​
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হোসাইন আহম্মদ আজিজ, তাওহিদুল আলম সিয়ান, হাসান জাবেদ, তাওহীদ চৌধুরী, কামাল উদ্দিন, টিপু চৌধুরী, আজিম উদ্দিন মনসুর, বেলাল উদ্দিন এবং আবু জাফর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, জাহাঙ্গীর আলম, কফিল, জহির, আজিমুল হক, হারুন রশীদসহ অনেকে।

​মাহফিলে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ ও জশনে ঈদ-এ মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, “সুদীর্ঘ ১৫০০ বছর ধরে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানেরা অত্যন্ত আনন্দের সাথে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করে আসছেন। যারা আজ পবিত্র মিলাদুন্নবী (সা.)-কে অস্বীকার করে, তারা প্রকৃত ইসলামী আদর্শ দাবি করতে পারে না।”
​
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গাউসিয়া কমিটি কুয়েত শাখা দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে অত্যন্ত নিষ্ঠা ও সুশৃঙ্খলভাবে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল পরিচালনা করে আসছে, যা প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যে দ্বীনি ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন দৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখছে।
​
অনুষ্ঠানের শেষভাগে সভাপতির সমাপনী বক্তব্য, সালাতু-সালাম পরিবেশন, মিলাদ-কিয়াম এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সফল সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট