1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

রাউজানে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

রাউজান থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে রাউজান থানাধীন ১২নং উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়াবাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে করিমুল হুদার কুলিং কর্নার দোকান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া। উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্সসহ সহযোগিতা করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, অভিযান পরিচালনাকালে দোকানে অবস্থানরত সন্ত্রাসী মোঃ আল আমিন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার কোমরে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে লোডকৃত চার রাউন্ড গুলি দোকানের ভেতরে পড়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে পিছু ধাওয়া করলেও আসামি রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে পড়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

এই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।ওসি জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট