নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
মোঃসাকিল
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম বালি সওদাগর।
গত ১৬ অক্টোবর সকালে কালো মসজিদ সংলগ্ন তাঁর নিজস্ব বাসভবনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এলাকার শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। পূজার মুহূর্তে এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা।
চাল গ্রহণ করে অনুভূতি জানাতে গিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলেন— "দুর্গাপূজা উপলক্ষে আগে কখনোই আমরা এভাবে চাল বা কোনো সহায়তা পাইনি। পূজার আনন্দ ছড়িয়ে দিতে নুরুল ইসলাম বালি সওদাগরের এই অনন্য উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম বালি সওদাগর বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমাদের এই বাংলায় চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ছিল এবং থাকবে। ২ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"