নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে দোহাজারী পৌরসভার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক দোহাজারী ইউনিয়নের সফল চেয়ারম্যান মরহুম আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল।
গতকাল দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, মিলাদ মাহফিল, স্মৃতিচারণমূলক আলোচনা সভা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতেয়ার উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রধান শিক্ষক জাফর আহমদ। প্রধান অতিথি ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি ও আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, প্রধান বক্তা ছিলেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও নাহার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আহমদুর রহমান ছিলেন দোহাজারীসহ পার্শ্ববর্তী এলাকায় শিক্ষা বিস্তারের অগ্রদূত। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
শিক্ষক প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দিন, দোহাজারী নাগরিক কমিটির উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এস এম আবু জাকের, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, আহমদুর রহমানের ছোট ছেলে আকতারুল আলম, দৌহিত্র রহিম উদ্দিন রহমান, অবিভাবক সদস্য আরিফুল ইসলাম সুমন সহ আরো অনেকেই।
এ সময় বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতার মরনোত্তর সম্মাননা স্বারক ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।